বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৫
৩৯৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় যাবার চেষ্টা করে।
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিদেশীদের কাছে বিএনপির দৌড় ঝাপ করে বা তাদের সাথে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি কখনও জনগনের দল ছিলো না। এরা সবসময় বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় যাবার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশীদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।
তিনি বলেন, বিএনপি গত ১১ বছর থেকে একই কথা বলে আসছে সেটা হলো এই সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোন ফল নেই, সেই কথার কোন গুরুত্ব নেই।
হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম বলেছেন তারা এই বাংলাদেশ চাননা। এটাই ঠিক রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমান হলো।
কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের নেতৃত্বে মতবিনিময়ে কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশত শিক্ষক অংশ নেয়।
সুত্র বাসস
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত