অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

তথ্য অধিকার আইনের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৮:২০

remove_red_eye

২৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে আজ “তথ্য অধিকার আইন ও আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। 
সেমিনারে তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকারের মাধ্যমে তথ্য প্রদান ও প্রকাশ নিশ্চিতকরণে সকল সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা সকল সংস্থার দায়িত্ব। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সকলকে তথ্য প্রদানের আহবান জনান ডক্টর আবদুল মালেক। 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মো. আ. হাকিম। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান,  বিভিন্ন দপ্তরের প্রধান, প্রভোস্ট, প্রক্টর এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী

ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী

ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য

ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য

আরও...