বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৮:২৩
৩১৯
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দু’জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে বলে বাসসকে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মারা যাওয়া দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসস’র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, আজ বেলা ১১টার দিকে এই দু’জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরা হলেন- শেখ ফয়সাল আহমেদ (৩৬), আব্দুল হামিম (৫৫), বদরুদ্দোজা (৩০) পংকজ কান্তি ঘোষ (৪০), ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।
আজ সকাল সাড়ে ৭টায় মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন। এরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং সড়কের নিচে খাদে পড়ে যায়।
সুত্র বাসস
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক