অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


গোপালগঞ্জের ৪ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আগামীকাল বুধবার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:১১

remove_red_eye

২৯২

গোপালগঞ্জ জেলার ৪ উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত এলাকার স্বীকৃতি পেতে যাচ্ছে  আগামীকাল বুধবার । উপজেলা গুলো হচ্ছে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ৪ উপজেলাকে  গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন বলে
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম  জানিয়েছেন ।
জেলা প্রশাসক আরো জানান, মুকসুদপুর উপজেলায় ‘ক’ শ্রেণিভুক্ত ৫৯৩টি, কাশিয়ানী উপজেলায় ৬৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৩৮৯টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪১টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এসব উপজেলায় এ পর্যন্ত ভূমিহীন যাদের তালিকা পাওয়া গেছে, তাদের সবাইকেই মুজিববর্ষ উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে এ ৪ উপজেলাকে ভূমিহীনমুক্ত  ঘোষণা করবেন ।
শুধুমাত্র গোপালগঞ্জ সদর উপজেলাকে এ মূহূর্তে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা যাচ্ছে না। কারণ, সদর উপজেলায় এক হাজার ৯৯৪ জন ভূমিহীনকে আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া আরও ২৩০ জনের  ঘর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এজন্য তাদের পুনর্বাসিত করা যায়নি।  
পরে সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে । ওই কর্মকর্তা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছে।  গোপালগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে কাজ করে যাচ্ছি।

সুত্র বাসস





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...