বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:৪৭
৩১০
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে এমন রাজনৈতিক শক্তি এই দেশে নেই।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন,‘বিএনপির আন্দোলন আন্দোলন খেলা শেষ হয়ে গেছে, এটা আসলে তাদের ভাওতাবাজি। এই দেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে।’
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহনে এই সরকার ও কমিশনের অধীনেই হবে। যেসব দলের সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবেনা, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।
হানিফ বলেন, শুরু থেকেই বিএনপির চরিত্র হলো নাশকতা করা। তবে এর ফল যে ভালো হয় না, বিএনপি তা হাড়ে হাড়ে টের পেয়েছে। বিএনপি অতীতের মত ভবিষ্যতে আর নাশকতা করার সাহস পাবে না। তাই বিএনপির দশ দফা নিয়ে কেউ ভাবছে না। বিএনপির দশ দফা বিএনপির কাছেই থাক।
বর্ধিত সভায় সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে হানিফ কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড় এলাকায় এডুকেয়ার স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত