বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২০
২৭৫
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর ভাবনা সুদূরপ্রসারী।
আজ বুধবার বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর পানি ভবন থেকে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণয়ন করেছেন “শতবর্ষী ডেল্টা প্ল্যান" যার অধিকাংশ কাজ পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। দেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মুক্ত রাখা এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্ব অনস্বীকার্য।
তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ২২ মার্চ উদযাপিত হচ্ছে বিশ্ব পানি দিবস- ২০২৩। পানি সম্পদ, পানি সম্পদের ব্যবহার এবং এর সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এটি একটি বিশ্বব্যাপী উদ্যোগ।
উপমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মানুষ নিরাপদ পানি এবং ৪ বিলিয়নেরও বেশি মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধা থেকে বঞ্চিত। এই সংকট জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা রূপায়নে নদী মাতৃক আবহমান বাংলায় পানি সম্পদ উন্নয়ন খাতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
পানি মন্ত্রণালয়ের সচিব এস. এম নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: নূরুল ইসলাম সরকার সহ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন। পরে বিশ্ব পানি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপমন্ত্রী।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত