অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

তামাকের নেশা থেকে দূরে থাকার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রী’র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৩২২

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তামাকের ভয়াবহ নেশা থেকে দূরে থাকতে যুব সমাজসহ সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে মিশন আয়োজিত ‘ঢাকা আহ্ছানিয়া মিশন তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, তামাক একটি মরণ নেশা এবং ভয়াবহ ব্যাধি। তামাক সেবনকারীরা অল্প বয়সে রোগাক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। 
তামাক শুধু মৃত্যুর কারণ নয়, তামাক সেবনে অসংক্রামক রোগ বিশেষ করে স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা ইত্যাদি ক্রমাগত বেড়েই যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। 
ঢাকা আহ্ছানিয়া মিশন এর প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার, বিএফইউজে'র সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং 'ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ' এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। 
প্রতিমন্ত্রী পরে  রাজধানীর কাঁঠালবাগানে সদ্য সমাপ্ত 'অমর একুশে বইমেলা ২০২৩' উপলক্ষে  প্রকাশিত বিশেষ বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা'র উদ্যোগে 'আর্টলিট সেরা বই পুরস্কার ২০২৩' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...