অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৩ রাত ০৮:২০

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন।

ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সিনিয়র সহ-সভপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আলী সুজা প্রমূখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সদর উপজেলায় তালিকাভুক্ত মোট ৬৯২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ একটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে চতুর্থ পর্যায়ে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে ২ শতাংশ জমির উপর ৯০ টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। যা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে। একই সাথে জেলার অন্য ৫ উপজেলার ৫৬৩টি ঘর জমিসহ উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। এসব ঘরের মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৫৫টি, তজুমদ্দিনে ১৬৩টি, লালমোহনে ১৮০, চরফ্যাশনে ৯০ ও মনপুরায় ৭৫টি ঘর রয়েছে। এসব ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, জেলে, নদী ভাঙ্গা ছিন্নমূল, ভিক্ষুক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, খন্ডকালীন শিক্ষক ইত্যাদী পরিবার রয়েছে।

জেলা প্রশাসক জানান, যেহেতু ভোলা একটি নদীবেষ্টিত জেলা। তাই ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেলে তাদেরকে দ্রুত সময়ে পুনর্বাসন করা হবে।
এছাড়া জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৪৪৯ টি ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বরাদ্দপ্রাপ্ত ২ হাজার ৮৮৩টি ঘর নির্মাণ করে ইতোমধ্যে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...