অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

দুবাইয়ে আরাভ খান আটক হয়েছে কি না, পুলিশের কাছে কোন তথ্য নেই : আইজিপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৪:১৯

remove_red_eye

৩৮০

পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে কি না, বাংলাদেশ পুলিশের কাছে এর কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আরাভকে সেখানে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
আইজিপি বলেন, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। এ বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 
ভারতীয় পাসপোর্ট থাকায় আরাভকে ফিরিয়ে আনতে সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি  জানান, ‘আমরা এ বিষয়ে কাজ করছি।’
পুলিশের বিশেষ শাখার তৎকালীন পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ আরাভ ওরফে রবিউলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

সুত্র বাসস

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...