বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:১৬
৩৯৪
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক লাখ ক্রেতার হাতে নিশ্চিত পুরস্কার তুলে দিতে বিশেষ কর্মসূচি চালু করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন। কর্মসূচির আওতায় ভিশন ব্র্যান্ডের ব্লেন্ডার কিনলে একলাখ ক্রেতা পাবেন নিশ্চিত পুরস্কার। থাকবে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ।
সোমবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ভিশন ব্লেন্ডারের ‘লাখপতি অফারের’ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম।
কর্মসূচি সম্পর্কে কাজী রাশেদুল ইসলাম বলেন, দেশে দিন দিন নারীর ক্ষমতায়ন বাড়ছে এবং তারা এখন পুরুষের পাশাপাশি ঘরের বাইরে প্রচুর সময় ব্যয় করছেন। এ কারণে গৃহস্থালি কাজ দ্রুত সম্পাদন করতে ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিকস হাউজহোল্ড পণ্য ব্যবহারের প্রবণতা বেড়েছে। এ কর্মসূচির লক্ষ্য, গৃহস্থালি কাজ সহজ করতে দেশীয় পণ্য ভিশন ব্লেন্ডার ব্যবহারে উৎসাহ দেওয়া।
ভিশন ব্লেন্ডারের হেড অব মার্কেটিং শেখ মাহবুবুর রহমান বলেন, লাখপতি অফারটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এসময়ে ক্রেতারা ব্লেন্ডার কিনলে তাদের হাতে নিশ্চিত পুরস্কার তুলে দিতে একটি স্ক্র্যার্চ কার্ড দেওয়া হবে। স্ক্যার্চ কার্ড ঘষে পুরস্কার হিসেবে ক্রেতা সর্বোচ্চ এক লাখ টাকা থেকে বিভিন্ন অংকের অর্থ পুরস্কার পেয়ে যেতে পারেন। এছাড়া এক লাখ ক্রেতা এ পুরস্কারের আওতায় আসবেন। ভিশন অ্যাম্পোরিয়াম, বেস্ট বাই, ভিশন এক্সক্লুসিভ শপ, ডিলারশপ থেকে ভিশন ব্লেন্ডার কিনে এ পুরস্কার পাবেন।
ভিশন অ্যাম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এসএম সালাহউদ্দিন, ভিশন ব্লেন্ডারের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আকরাম হোসেন এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত