বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩০
৩৪১
স্বাধীনতা দিবসে একটি শিশুকে অর্থ দিয়ে প্ররোচিত করে অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
নারী ও শিশু অধিকার কর্মী তারানা হালিম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে আজ বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৈনিক প্রথম আলোর একজন ফটোসাংবাদিক একটি কোমলমতি শিশুর হাতে ১০ টাকা দিয়ে ‘আমাগো মাছ, মাংস আর চাউলের স্বাধীনতা লাগবো’ বলে যে মন্তব্য করিয়েছেন তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে অবুঝ শিশুকে ব্যবহারের নির্লজ্জ দৃষ্টান্ত।
তারা বলেন, উক্ত শিশুটি নিজেই পরে সাংবাদিকদের বলেছে, ‘ঐ সাংবাদিক আমাকে ১০ টাকা দিয়ে এই কথা বলতে বলেছে, আমি বলছি’। শিশুটির এই সত্য ভাষণ এবং প্রথম আলোর উক্ত সংবাদটি ভাইরাল হবার ১৭ মিনিট পর প্রত্যাহার করা- এই সত্যকেই প্রতিষ্ঠিত করে যে একটি শিশু তাদের দ্বারা অর্থের বিনিময়ে সরকারকে বিব্রত করার রাজনৈতিক কারণে ব্যবহৃত হয়েছিল, যা একটি শাস্তিযোগ্য বিবেক বর্জিত গর্হিত অপরাধ।
একটি শিশুকে অর্থের বিনিময়ে ব্যবহার করা, কিছু বলতে বাধ্য করা এবং রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার এই ঘটনাটি আমাদের বাসন্তীকে জাল পরিয়ে ছবি তুলে সরকার বিরোধী প্রোপাগান্ডা চালাবার কথাই মনে করিয়ে দেয় উল্লেখ করে তারা বলেন, পরবর্তীতে বাসন্তী বলেছিল, তাকে টাকার বিনিময়ে শাড়ির ওপর জাল পরিয়ে ঐ ছবিটি তুলেছিল সাংবাদিক।
নেতৃবৃন্দ বলেন, ‘একটি শিশুকে অর্থের বিনিময়ে প্রলুব্ধ করে এহেন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি শিশুকে এহেন নির্লজ্জভাবে ব্যবহারের জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে স্বাক্ষরকারি অন্যান্যরা হলেন, সংগীত শিল্পী (স্বাধীন বাংলা বেতার কেন্দ্র) বুলবুল মহলানবীশ, বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল (ঢাকা গেরিলা বাহিনীর সবুজ গ্রুপ, সেক্টর-২), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মীনু (অভিনেতা, সংস্কৃতিকর্মী) অধ্যাপক ড. জাকির হোসেন (ভাইস চ্যান্সেলর, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শাহ আযম শান্তনু (ভাইস চ্যান্সেলর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন (ভাইস চ্যান্সেলর, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল), অধ্যাপক ড. আনোয়ার হোসেন (ভাইস চ্যান্সেলর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সংগীত শিল্পী শুভ্র দেব, অভিনেতা, সংস্কৃতিকর্মী সাজু খাদেম, মীর সাব্বির, তুষার খান ও পুনম প্রিয়ম।
সুত্র বাসস
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত