বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪২
৭১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো: তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজরার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে। এদিকে নিহতের পরিবার বলছে মাদক সেবনে বাধা দেয়ায় বাবুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হারুন, রনি, নিজামসহ তাৎক্ষণিক ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘ কয়েকবছর ধরে মো: হেলাল হাওলাদার ও আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার ও জমির বিরোধ নিয়ে দ্ব›দ্ব ও মামলা চলে আসছিল। জামিনে আসার পর সোমবার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাজাপুরের শ্যামপুর এলাকায় হেলাল হাওলাদারের ছেলে বাবুর অটোরিকশা গতিরোধ করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এতে বাবু গুরুত্বর আহত হলে স্থানীয়রার তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রাতে ভোলা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশাল রেফার্ড করে। বরিশাল নেয়ার পথে ভোর রাতে বাবুর মৃত্যু হয়। এদিকে নিহত বাবুর পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলছেন, মাদক সেবনে বাঁধ দেয়ায় সংঘবদ্ধ একটি মাদক সেবী চক্র বাবুকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের ফাঁিসিসহ কঠোর বিচার চেয়েছেন তারা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির জানান,এ ঘটনায় নিহতের রড় বোন শিখা আক্তার বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেন। বলে জানান ।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক