অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩


ভোলায় জেলের জালে ধরা পড়লো সাড়ে ৬ মন ওজনের হাউস মাছ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৬৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৬ মণ ওজনের বিশাল আকৃতির একটি হাউস মাছ।  মঙ্গলবার বিকালে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর মাঝামাঝি এলাকার মেঘনা নদীতে ওই মাছ পাওয়া যায়। এই বিশাল আকৃতির মাছটি ইলিশা মাছঘাটে জেলেরা বিক্রির উদ্দ্যেশে নিয়ে আসলে একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান।
স্থানীয়রা জানান, রাজাপুর ৩নং ওয়ার্ডের মঞ্জু আখনের ছেলে জেলে সাইদুল মাঝির মাছ ধরা নৌকায় জেলেদের জালে বিশাল আকৃতির হাউস মাছটি ধরা পড়ে। এর ওজন ৬ মণ ২৩ কেজি।  সাইদুল মাঝি জানান, তিনি মঙ্গলবার সকালে জাল পেতে বিকাল তিনটায় জাল টানতে গিয়ে দেখেন বিশাল আকৃতির হাউস মাছটি আটকা পরেছে। পরবর্তীতে অন্য জেলেদের সহযোগীতায় মাছটি নৌকায় তোলে। এর পর মাছটি বরিশাল মোকামে নিয়ে ৮ হাজার ৮শ টাকা মনে বিক্রি করেন। এমন বিশাল আকৃতির মাছ আর কখনও দেখিনি বলেও জানান তিনি। জেলেরা জানান, গভীর সাগরে থাকে এসব মাছ। ধারনা করা হচ্ছে,মাছটি দিক হারিয়ে মেঘনায় চলে এসেছে।