বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:১৩
২৮৯
জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মৎস্য অধিদপ্তর আয়োজিত হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর জাতীয় কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়ে প্রায় ৬ লাখ মেট্রিক টনে পৌছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় মাছের উৎপাদন কয়েকগুন বৃদ্ধি করে দেশের প্রতিটি নাগরিকের পাতে মাছ তুলে দেয়ার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, সকলের সহযোগিতায় আমরা জাটকা নিধন বন্ধ করতে সক্ষম হলে, সুস্বাদু ইলিশ মাছ প্রতিটি নাগরিকই খেতে পারবে। এরপর উদ্বৃত্ত ইলিশ আমরা রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। একটি মা ইলিশ নিধনের অর্থ হচ্ছে ৬ লাখ ইলিশের রেনু নিধন করা।
মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক,নৌ-পুলিশের ডিআইজি মো: মিজানুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সিকদার চান, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
জাটকা সপ্তাহ উদ্বোধন শেষে মন্ত্রী হুলারহাট ঘাটের কচা নদী থেকে শুরু করে বেকুটিয়া সেতু পর্যন্ত এক নৌ-র্যালীতে অংশ নেন।
সুত্র বাসস
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত