অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

জাটকা আহরণ ও মজুদ থেকে বিরত থাকতে সবার প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:১৩

remove_red_eye

২৮৮

জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মৎস্য অধিদপ্তর আয়োজিত হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর জাতীয় কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়ে প্রায় ৬ লাখ মেট্রিক টনে পৌছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় মাছের উৎপাদন কয়েকগুন বৃদ্ধি করে দেশের প্রতিটি নাগরিকের পাতে মাছ তুলে দেয়ার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, সকলের সহযোগিতায় আমরা জাটকা নিধন বন্ধ করতে সক্ষম হলে, সুস্বাদু ইলিশ মাছ প্রতিটি নাগরিকই খেতে পারবে। এরপর উদ্বৃত্ত ইলিশ আমরা রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। একটি মা ইলিশ নিধনের অর্থ হচ্ছে ৬ লাখ ইলিশের রেনু নিধন করা। 
মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে  অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক,নৌ-পুলিশের ডিআইজি মো: মিজানুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সিকদার চান, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। 
জাটকা সপ্তাহ উদ্বোধন শেষে মন্ত্রী হুলারহাট ঘাটের কচা নদী থেকে শুরু করে বেকুটিয়া সেতু পর্যন্ত এক নৌ-র‌্যালীতে অংশ নেন।

সুত্র বাসস

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...