অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:১৫

remove_red_eye

৩৬৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পাবে এবং অর্থেরও সাশ্রয় হবে।
প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন।
শুভাঢ্যা খালকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ খালকে কেন্দ্র করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে এ খাল মৃত প্রায়। এ খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরাণীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। এছাড়াও, অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩শ’ ১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...