অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০৮

remove_red_eye

৩৩৪

‘রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তভুক্তিমুলক বিশ্ব গঠন’-এ প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ। 
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম।
আমাদের সকল সচেতন জনগোষ্ঠীকে অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে। মাতৃগর্ভে কিংবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ, অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের প্রতি সমব্যথী হওয়া এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য উপস্থাপন করে জানান, নাটোর জেলায় জরিপকৃত প্রতিবন্ধীর সংখ্যা ৪৬ হাজার ৬৮৭ জন। এরমধ্যে এক হাজার ১৮ জন অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তি। ২৭ হাজার ৬৩৩ জন প্রতিবন্ধী মাসিক ৮৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন এবং ৮৬৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন।

সুত্র বাসস

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...