অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ রাত ০৯:৩২

remove_red_eye

৪৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ক্রমেই স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। বলা যায়, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে হচ্ছে স্মার্ট বাংলাদেশ।
সোমবার ভোলায় ৯৩২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কার্যক্রম উদ্বোধনীতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উদ্বোধনী দিনে জেলা সদর উপজেলার ১৮১টি স্কুলের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক মোঃ আজিজুল ইসলাম।
এ সময় তোফায়েল আহমেদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দিচ্ছেন। দেশে ৪১ হাজার ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের উপর রয়েছে। আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সফল পদক্ষেপের জন্য বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন প্রবীণ এই রাজনীতিবিদ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির চতুর্থ প্রকল্পের আওতায় ২০ জেলায় ৪১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই সুবিধা পাচ্ছে। ভোলা জেলায় দেয়া হচ্ছে ৯৩২টি স্কুলে। এর মধ্যে ভোলা সদরে ১৮১টি, বোরহানউদ্দিন উপজেলায় ১৪৮টি, দৌলতখানে ৯১টি, লালমোহনে ১৯৭টি, তজুমদ্দিনে ১০৮টি, চরফ্যাশনে ১৭০টি ও মনপুরা উপজেলায় দেয়া হচ্ছে ৩৭টি স্কুলকে। কালিকীর্তি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন ল্যাপটপ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...