অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

রোলারের সাথে ধাক্কা লেগে যুবক নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৩

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-বরিশাল সড়কে রোলারের সাথে ধাক্কা লেগে মো: শিবলু বেপারি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের আরোহী মো: জাহিদ (২২) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এদিকে নিহত শিবলুর লাশ পুলিশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন  ভোলা থানার ওসি মো: শাহিন ফকির।
স্থানীয়রা জানান, রবিবার রাত ১০টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি রাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবলু বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। আহত জিহাদও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল বেপারীর ছেলে। স্বজনরা জানান, নিহত শিবলু দেড়মাস আগে বিয়ে করেছিলেন। ভালোবেসে তিনি ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিয়ে করেন। শিবলু পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন।
কামরুল ইসলাম হাসান নামে এক পথচারী জানান, রাস্তার কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের (সওজ) একটি রোলার রাস্তার উপর রাখা ছিল। বিপরীত দিক থেকে একটি পিকআপ আসলে শিবলু তাঁর মোটরসাইকেলটি গিয়ে রোলারের সাধে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দূর থেকে রোলারটি দেখা যাচ্ছিলনা বিধায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...