বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৩
৩৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-বরিশাল সড়কে রোলারের সাথে ধাক্কা লেগে মো: শিবলু বেপারি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের আরোহী মো: জাহিদ (২২) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এদিকে নিহত শিবলুর লাশ পুলিশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা থানার ওসি মো: শাহিন ফকির।
স্থানীয়রা জানান, রবিবার রাত ১০টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি রাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবলু বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। আহত জিহাদও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল বেপারীর ছেলে। স্বজনরা জানান, নিহত শিবলু দেড়মাস আগে বিয়ে করেছিলেন। ভালোবেসে তিনি ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিয়ে করেন। শিবলু পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন।
কামরুল ইসলাম হাসান নামে এক পথচারী জানান, রাস্তার কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের (সওজ) একটি রোলার রাস্তার উপর রাখা ছিল। বিপরীত দিক থেকে একটি পিকআপ আসলে শিবলু তাঁর মোটরসাইকেলটি গিয়ে রোলারের সাধে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দূর থেকে রোলারটি দেখা যাচ্ছিলনা বিধায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক