বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ১০:০০
৩৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলায় হলুদ ও মরিচের গুড়ায় ক্ষতিকর রং মেশানোর কারণে একটি মসলা কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভিআইপি মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অপরিচ্ছন্ন পরিবেশে ও মসলায় রং মিশিয়ে অধিক লাভের পায়তারা করছেন। এমন অনিয়মের অভিযোগের ভিত্তিতে মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি মসলা কারখানা অভিযান চালিয়ে দেখা যায় তারা হলুদ ও মরিচের গুড়ার সাথে রং মেশাচ্ছেন। হাতেনাতে ধরা পড়ায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এসব অনিয়ম বন্ধের লক্ষ্যে তাদের অভিযান চলমান থাকবে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত