অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় হলুদ মরিচে রং মেশানো দায়ে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

৩৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলায় হলুদ ও মরিচের গুড়ায় ক্ষতিকর রং মেশানোর কারণে একটি মসলা কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ  মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ভিআইপি মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অপরিচ্ছন্ন পরিবেশে ও মসলায় রং মিশিয়ে অধিক লাভের পায়তারা করছেন। এমন অনিয়মের অভিযোগের ভিত্তিতে মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি মসলা কারখানা অভিযান চালিয়ে দেখা যায় তারা হলুদ ও মরিচের গুড়ার সাথে রং মেশাচ্ছেন। হাতেনাতে ধরা পড়ায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এসব অনিয়ম বন্ধের লক্ষ্যে তাদের অভিযান চলমান থাকবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...