বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭
৩০৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে হবে।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজেদের সমস্যা নিরসনে তাদের উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে তা সমাধান করতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় কাজ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, জেলা ও উপজেলা পরিষদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নীতিমালা করে দেয়ায় স্থানীয় সরকার ব্যবস্থা গতিশীল ও শক্তিশালী হয়েছে।
তাজুল ইসলাম আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত "উপজেলা পরিষদ: স্মার্ট বাংলাদেশের পথে" শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের জেষ্ঠ্য প্রতিনিধি কোমোরি তাকাশি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুখী নীতির কারণে দেশে দারিদ্র্যের সংখ্য ব্যাপকভাবে কমেছে। দেশে এক সময় দারিদ্রতার হার ছিল ৭০ শতাংশ, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। দেশের সকল মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে।
তিনি বলেন, ১৭ বিলিয়ন ডলারের জিডিপি’র বাংলাদেশ ৪৭০ বিলিয়ন ডলারের জিডিপির দেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হয়েছে। আমরা এখন ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট দেশে পরিনত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি।
সুত্র বাসস
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক