অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১২’শ ৫৪ শিক্ষার্ধী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০২

remove_red_eye

৩১৯

হাসনাইন আহমেদ মুন্না : জেলার ৭ উপজেলার ২’শ ৯টি মাধ্যমিক/সমমানের বিদ্যালয়ের ১২’শ ৫৪ জন মেধাবী শিক্ষার্ধী প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়েছে। নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোলধারীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধিন পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃগণনা প্রকল্পের আওতায় সম্প্রতি এসব ট্যাব বিতরণ সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব ট্যাবের মধ্যে ভোলা সদরে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩’শ ২৪টি, বোরহানউদ্দিনে ৩১টি বিদ্যালয়ে ১’শ ৮৬টি, চরফ্যাশনে ৫২টি বিদ্যালয়ে ৩’শ ১২টি, দৌলতখানে ১৮টি প্রতিষ্ঠানে ১’শ ৮টি, লালমোহনে ৩১টি স্কুলে ১’শ ৮৬টি, মনপুরায় ৮টি বিদ্যালয়ে ৪৮টি ও তজুমদ্দিনে ১৫টি স্কুলে ৯০টি ট্যাব বিতরণ করা হয়েছে।
জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মাকসুদুর রহমান বাসস’কে জানান, মোট ট্যাবের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে ৬’শ ২৭ টি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বাকি ৬’শ ২৭ টি। ট্যাব প্রাপ্তির ফলে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে আরো দক্ষ হয়ে উঠবে শিক্ষার্থীরা। এছাড়া তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এসব ট্যাব।
এ ব্যাপারে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম বলেন, এই ট্যাব বিতরণ কার্যক্রম খুবই উৎসাহব্যঞ্জক। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। ভালোভাবে লেখাপড়া করলে, ভালো রেজাল্ট করলে এই ধরণের ট্যাব পাওয়া যাবে। যেহেতু বর্তমান বিশ^ প্রযুক্তি নির্ভর, তাই এসব ট্যাব ব্যবহার করে শিক্ষার্থীরা শিক্ষামূলক বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজেদের আরো বেশি সমৃদ্ধ করতে পারবে বলে মনে করেন তিনি।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...