অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তিন হাজার কেজি ইলিশসহ আটক-২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৩৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা নদী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে দুই জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় এদের কাছ থেকে দুইটি ট্রলার, তিন হাজার কেজি ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। আটকরা হলেন সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. সামছুদ্দিন ও মো. হাসান। আজ বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকার মেঘনা নদী থেকে অভিযান চালানো হয়। এসময় মেঘনা নদী থেকে দুইটি ট্রলারে তল্লাশি চালিয়ে তিন হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। একই সাথে ট্রলারে থাকা দুই শ্রমিক মো. সামছুদ্দিন ও মো. হাসানকে ট্রলারসহ আটক করা হয়। পরে আটককৃত দুই শ্রমিককে ট্রলারসহ মৎস্য কর্মকর্তার নির্দেশে মুচলেকা নিযে ছেড়ে দেয়া হয়। এবং জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
উল্লেখ, ইলিশের অভয়াশ্রম হওয়ায় গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়ার থেকে চর রুস্তম পযন্ত ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...