অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন: হুইপ ইকবালুর রহিম এমপি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৩ রাত ০৮:২০

remove_red_eye

২৯২

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে পরিনত করতে নানান উদ্যোগ গ্রহন  এবং তাতে সফল হয়েছেন  শেখ হাসিনা। বাস্তবে শহরে পরিনত হচ্ছে গ্রাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রান্তিকএবং গ্রাম এলাকার মানুষের মাঝে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ পুরো অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে।  অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে দেশ উল্লেখ করে হুইপ বলেন, বিএনপি-জামাতের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। দুর্নীতি ও লুটপাট, আত্মসাতে ব্যস্ত ছিল বিএনপি-জামাত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আবারও বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন। 
তিনি বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ  শনিবার ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদরে নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় আরো  উপস্থিত ছিলেন সরকারের  উপ-সচিব মোরার্জি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার জাকিউল আলম, পৌর আওয়ামীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন শেষে মার্কেট পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

সুত্র বাসস





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...