অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:১৯

remove_red_eye

২৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের চকবাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলা সদর উপজেলার চকবাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৫ টি প্রসাধনী প্রতিষ্ঠানকে ভেজাল ও আমদানিকারকের স্টিকারবিহীন লাগেজ পার্টির পণ্য বিক্রয়ের দায়ে প্রদর্শনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানা আদায়েকৃত প্রতিষ্ঠানগুলো হল- বিসমিল্লাহ কসমেটিকসকে ৫ হাজার টাকা, সুকুমার স্টোরকে ৩ হাজার টাকা, কসমেটিকস জোনকে ৫ হাজার টাকা, মা স্টোরকে ৫ হাজার টাকা ও নুর কসমেটিকস কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে শহরের অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এবং অভিযানের সাথে সাথে জনসচেতনতামূলক লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভোলা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...