বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ রাত ০৯:৫৭
৪৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বেঁচে থাকবেন , ততদিন স্বচ্ছ রাজনীতি করে যাবেন। স্বচ্ছ রাজনীতিই একজন রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে। বঙ্গবন্ধুরমত মহান নেতার হাত ধরে রাজনীতি শিখেছেন । কখনও নীতি ভ্রষ্ট হন নি । মানুষের ভালোবাসায় ও দোয়ায় মৃত্যুর আগ পর্যন্ত সেই নীতি ধরে রাখতে চান । মঙ্গলবার দুপুরে ভোলার কোরালিয়া গ্রামের বাড়িতে পিতা আজাহার আলী’র মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি তার পারিবারিক জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া চান। ১৯৭০ সালের এই দিনে তার পিতা মারা যান। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামসু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ । এদিকে টানা ৭দিন তোফায়েল আহমেদ ভোলায় তার নির্বাচনী এলাকায় অবস্থান, গণসংযোগ পথসভা শেষে মঙ্গলবার বিকালে ঢাকায় ফিরে যান ।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত