বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫১
৩১৯
রিয়াল মাদ্রিদের পর স্প্যানিশ ফুটবল লিগে হারের লজ্জা পেল বার্সেলোনাও। গতরাতে লা-লিগায় নিজেদের ৩১তম ম্যাচে রায়ো ভায়েকানোর কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। পরশু রাতে লা-লিগায় জিরোনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিলো রিয়াল মাদ্রিদ।
এ ম্যাচের আগে লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে কোন জয় ছিলো না বার্সেলোনার। ২টি হার ও ১টি ড্র ছিলো তাদের। জয়ের হাসি হাসতে ভায়েকানোর মাঠে খেলতে নামে বার্সেলোনা।
ম্যচের সপ্তম মিনিটে গোল হজম করতে বসে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ভায়েকানোর উইঙ্গার ইসি প্লাজনের শট প্রতিহত করেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টার স্টেগেন।
১৭ মিনিটে আবারও বার্সেলোনাকে রক্ষা করেন স্টেগেন। বার্সেলোনার বক্সের ভেতর থেকে ভায়েকানোর স্ট্রাইকার সার্জিও ক্যামেলোর শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন স্টেগেন।
২ মিনিট পর বার্সেলোনাকে আর রক্ষা করতে পারেননি গোলরক্ষক। ম্যাচের ১৯ মিনিটে ক্যামেলোর পাস থেকে কোনাকুনি শটে আলভারো গার্সিয়া গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভায়েকানো।
২৩ মিনিটে গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ডান-প্রান্ত দিয়ে রাফিনহার পাস থেকে রবার্ট লিওয়ানদোস্কির শট দক্ষতার সাথে হাতের গ্রিবে নেন ভায়েকানোর গোলরক্ষক দিমিত্রিভস্কি। এরপর বলার মত আক্রমন করতে পারেনি কোন দলই।
৪২ মিনিটে বার্সেলোনার লিওয়ানদোস্কি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমভাগ শেষ করে বার্সেলোনা।
বিরতির পর নিজেদের ঘুছিয়ে নিয়ে আক্রমনের পরিকল্পনা থাকলেও ম্যাচের ৫৩ মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বার্সা। মধ্যমাঠে জটলার মধ্যে বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে ভায়েকানোর ফ্রান্সিসকো গার্সিয়াদুর্দান্ত শটে গোল করলে ২-০ ব্যবধানে নএগিয়ে যায় ভায়েকানো।
দ্বিগুন ব্যবধানে পিছিয়ে পড়ায় ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। কিন্তু ভায়েকানোর রক্ষণদূর্গ ভাঙ্গতে পারছিলনা জাভির শিষ্যরা। অবশেষে ৮৩তম মিনিটে বার্সাকে গোলের স্বাদ দেন লিওয়ানদোস্কি। ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে ২-১ গোলে ম্যাচ হারে বার্সেলোনা।
এ হারে ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে রিয়াল। রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে বার্সা। ভায়েকানোকে হারালে ১৪ পয়েন্টে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা। ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে ভায়েকানো।
সুত্র বাসস
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক