বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৩ রাত ০৮:৩৭
৩৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুড় জামাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাসন সড়কের বোরহানউদ্দিন উপজেলার বৌদ্দেরপুল এলাকায় যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মনির শরীফ (৫৫) ও তার মেয়ের জামাই আসগর আলী (৩২) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ভোলার সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় একটি পিকাপের চাপায় মো: আরিফ হোসেন (২৫) নামে এব ভ্যানের আরোহী ঘটনাস্থেলই নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মনির শরীফ তার ছোট জামাই আজগরকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে বড় জামাইয়ের দাদীর জনাযায় অংশগ্রহণ করতে রওয়ানা দেয়। এ সময় তারা বৈদ্যের পোল এলাকায় পার্শ্ব সড়ক থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী মা-জাহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুই জন ঘটনাস্থলেই মারা যায়। বোরহানউদ্দিন থানার পরিদর্শক তদন্ত রেজাউল করিম রাজিব সাংবাদিকদের জানিয়েছেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করেছেন।
অপরদিকে বৃহস্পতিবার সকালের দিকে ভোলার সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় ব্যাটারি চালিত ভ্যান চালক শরীফ তার ভাইকে নিয়ে লাকরি আনতে বাড়ি থেকে পরানগঞ্জ যাচ্ছিলো। এসময় হঠাৎ ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। ওই সময় একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এ সময় ব্যান চালকের ভাই মো: আরিফ হোসেন (২৫) নামে এক যুবক ঘটনাস্থেলই নিহত হয়েছেন এবং শরীফ আহত হয়েছে। নিহত আরিফ সদেরর পশ্চিম ইলিশা ইউনিয়েনর ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো: আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। চট্টগ্রামে একটি বালুর জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন। ৭ দিনের ছুটি নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে গত শুক্রবার তিনি বাড়িতে এসেছেন। শুক্রবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল। এদিকে গুরুতর আহত শরীফকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত