অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৪৭৯

হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরে আজ ‘প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার এ্যাডভোকেসি প্লাটফর্ম’ গঠনের জন্য সুশীল সমাজের ব্যাক্তিবর্গ এবং মিডিয়া কর্মীদের সাথে পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রতিবন্ধী কমিউিনিটি সেন্টার (পিসিসি) এর উদ্যেগে শহরের পৌর বাপ্তা এলাকায় প্রতিষ্ঠনটির হলরুমে এই সভার আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রকল্পের ব্যাবস্থাপক চিন্ময়ী তালুকদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, স্থানীয় দৈনিক ভোলা দর্পণের সম্পাদক মোতাছিন বিল্লাহ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, বাসস’র সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, এটিএন বাংলার সাংবাদিক এম সিদ্দিকুল্লাহ, মুরাদ সফিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, জেলা প্রতিবন্ধী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, কাচিয়া ইউনিয়ন পরিষদের সচিব আবু জাফর, সদস্য আব্দুল মালেক প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা সমাজের বোঝা নয়, তারা সম্পদ। তারা প্রত্যেকে অনন্য প্রতিভার অধিকারী। সঠিক তত্ত¡াবধায়ন ও পরিচর্যার মাধ্যমে তাদের সেই মেধার বিকাশ সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন আন্তরিকতা ও ব্যাপক জনসচেতনতা। তাই সরকারের পাশাপাশি প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সর্বোত্তম সামাজিক সুরক্ষা ও সুস্থ্যতা অর্জনে কাজ করছে পিসিসি।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...