অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা . দীপু মনি বলেছেন, আগামীকাল এস এস সি পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। গুজব রটালে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নেয়া হবে।
আজ শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ডা . দীপু মনি এসব কথা বলেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে কি না, এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। এর সঙ্গে সরকারের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। আমরা চিন্তা ভাবনা করে দেখছি। এটি গভেষণার দরাকার আছে, জাতীয়করণ করলে ভালো হয় নাকি অমঙ্গল হয়। আমাদের জানতে হবে বুঝতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে ডা. দীপু মনি বলেন, সে দলটি কেন্টম্যান্টে বসে অবৈধ সেনা শাষক জিয়াউর রহমান তার পকেট থেকে অবৈধ পথে তৈরী হয়েছে তার অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার জন্য সেটি কখনো গণতন্ত্র ও মানবাধিকারে বিশ^াসী দল হতে পারে না। যার জন্ম অবৈধ পথে সে কোনো দিন বৈধতার ঠিকানা খুঁজে পায় না। এই জন্যই সেই দলটি আজ পর্যন্ত যা করে সব কিছু অবৈধ পথে করে। তারা সরাসরি মানুষের ভোটে নির্বাচতি হয়ে ক্ষমতায় আসতে পারে না। এ জন্যই নির্বাচনে যায় না। যখন ষড়যন্ত্র করে, নীল নকশা করে নির্বাচনে জয়ী হতে পারবে শুধুমাত্র তখনই নির্বাচনে অংশগ্রহন করবে। আর আওয়ামী লীগ সঠিক নির্বাচন ছাড়া কখনো ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগকে কখনো সঠিক নির্বাচনে পরাজিত করতে পারেনি। যতবার পরাজিত হয়েছে, ততবার ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। ,তিনি বলেন, আমার এগিয়ে যেতে চাই গণতন্ত আর উন্নয়নের পথে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। আমরা আর অগ্নি সন্ত্রাসীদের, দুঃষ্কৃতিকারীদের ও হাওয়া ভবনের দুর্নীতিবাজদের আর কোনো দিনও ক্ষমতায় দেখতে চাই না।

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়াও সম্মানি অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র মো. মোরশেদ,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে শিক্ষা মন্ত্রী ডা . দীপু মনি চরফ্যাশনে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক,জ্যাকব টাওয়ার, দেশের প্রথম পরিবেশ বান্ধব কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ, বেগম রহিমা ইসলাম কলেজ সহ বিভিন্ন উন্নয়ন স্থাপনা পরিদর্শন করেন।

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আরও...