অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

তিন দফা কমার পর বাড়লো এলপিজির দাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৩৯২

পরপর তিন দফা দাম কমার পর আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। চলতি (মে মাস) মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৩৫ টাকা, যা গত এপ্রিল মাসে ছিল এক হাজার ১৭৮ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়লো ৫৭ টাকা। তবে চলতি বছরের মার্চে একই পরিমাপের সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২২ টাকা।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই থাকছে।

এদিকে, মে মাসে অটোগ্যাসের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার করে ধরা হয়েছে।

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জানুয়ারি মাসে প্রতি লিটারের দাম ছিল শূন্য দশমিক ২২ পয়সা। ফেব্রুয়ারি মাসে বেড়ে হয় শূন্য দশমিক ২৭ পয়সা। মার্চ মাসে ছিল শূন্য দশমিক ২৬ পয়সা। এপ্রিল মাসে হয় শূন্য দশমিক ২১ পয়সা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ পয়সায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব মো. খলিলুর রহমান খান প্রমুখ।

সুত্র জাগো

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...