বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩১
৩৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে গতকাল ১ মে সোমবার জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফথর চাল বিতরণ করা হয়েছে। দুপুর ১২ টায় শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ইউনিয়নের এক হাজার ৪৩০ জন জেলের নাঝে এই চাল বিতরণ করেন। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাল বিতরণ করা নিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের দাবি নিষেধাজ্ঞা শুরু হয়ার শুরুতেই যেন প্রণোদনার এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দিন ও রাজিবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ মাছসহ সকল প্রকারের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা চলাকালীণ জেলেদের সহায়তার জন্য প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, ভোলা জেলার সাত উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে আছেন এক লাখ ৫৯ হাজার। এদের মধ্যে ৮৯ হাজার ৪১০ জন জেলেকে সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলেরা জানান, প্রায় লক্ষাধিক জেলে এখনো নিবন্ধনের বাইরে রয়ে গেছেন। তা ছাড়া সরকারিভাবে নিবন্ধিত জেলেদের প্রায় অর্ধেক জেলেকে সরকারি প্রণোদনার চাল দেওয়া হয়নি। বাকিরা বঞ্চিত হয়েছে।
এদিকে জেলেরা হতাশা প্রকাশ করে জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন চাল দিয়েছে। এতে উপকার হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার শুরুতেই যদি এই চাল বিতরণ করা হয় তা হলে আরও বেশি উপকার হবে। তা না হলে যেসব জেলে দিন এনে দিন খায় তারা পেটের দায়ে রাতের আঁধারে নদীতে নামে মাছ ধরতে। পেটের ক্ষুধাতো নিষেধাজ্ঞা বোঝেনা।
জেলেরা আরও জানান, সরকার মাছ ধরা বন্ধ করে দিয়ে জেলেদেরকে চাল দিচ্ছে। একটা সংসারে তো চালের সাথে আরও অনেক কিছু লাগ। তা ছাড়া এই চালও ঠিকমত পাওয়া যায়না। তাই যদি জেলেদেরকে চাল না দিয়ে মোবাইলের মাধ্যমে নগদ টাকা দিয়ে দিত তা হলে অনেক ভাল হত। চালতো তছরুপ হয়। টাকা দিলে জেলেদের হাতে ঠিক মত পৌঁছত। তবে প্রণোদনার এই চাল পেয়ে জেলেরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত