অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

নৌকায় ভোট দিলে তিস্তার উন্নয়ন হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

২৬৮

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নৌকা মার্কায় ভোট দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, নৌকায় ভোট দিলে তিস্তার উন্নয়ন হবে।
মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্দ্ধন স্পার বাঁধ পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তার মানুষ এক সময় অনেক কষ্টে ছিল। নৌকায় ভোট দেয়ার পর তাদের সেই কষ্ট এখন নেই।
তিনি আরো বলেন, তিস্তায় প্রায় ৪৯ কোটি টাকা বরাদ্দের বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। এই বাঁধের কারণে এই অঞ্চলের মানুষ ভাঙন থেকে রক্ষা পাবে।
মন্ত্রী তিস্তার মানুষের প্রতি বিগত দিনের মত নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতা আনার আহ্বান জানান।
তিনি বলেন, জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তা দেশের মানুষ প্রত্যাখান করেছে। একেই সঙ্গে তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতা পেয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। উন্নয়নের কথা বলে কোন কাজ করেননি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নতুন করে পরিচয় করে দিয়েছেন।
এর আগে মন্ত্রী আদিতমারী উপজেলার গোবর্দ্ধন স্পার বাঁধ পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সুত্র বাসস

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...