অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সিলেটে নৌকার প্রার্থীর পক্ষে জনগণ ঐক্যবদ্ধ : নানক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩৬৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,  ‘সিলেটের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দুর্বলতা রয়েছে। নগর উন্নয়নে তিনি দুহাত খুলে বরাদ্দ দিয়েছেন। তাই, এবারের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ।’ 
তিনি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নানক । 
তিনি বলেন, ‘দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণেই বিগত দিনে এই নগরের অভিভাবক বদর উদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে। এবার সেই সুযোগের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সিলেট সিটি করপোরেশেনের নির্বাচন ২১ জুন। নির্বাচন কমিশন যে কোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ত জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচনে নাখোশ।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মুখে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া। আমরা বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাই। কিন্তু তাদের দ্বৈতনীতিকে ধিক্কার জানাই।’
নানক বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুতরাং বৃহৎ এই দলে একাধিক যোগ্য প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। দিন শেষে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সবাই একযোগে কাজ করে যাবে । এটাই আওয়ামী লীগ।’
সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্ব করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের সঞ্চালনায় এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রধান বক্তা ছিলেণ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এছাড়াও সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।।

সুত্র বাসস

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...