বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মে ২০২৩ রাত ০৯:৪২
৫৯৫
এইচ আর সুমন: কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ভোলায় সাবেক পানি সম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে ভোলা জেলা বিএনপি। শুক্রবার (০৫ মে) বেলা ১০টায় দলীয় কার্যালয়ে সামনে নবী ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ভোলা দারুল হাদিস আলিয়া মাদরাসা মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামানায় কোরআন খতম করা হয়। পরে সেখানে অবস্থিত তাঁর কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, ভোলা জেলা জাতীয় পার্টি (বিজেপির) সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান শরীফ, ভোলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মো. ইউনুছ প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিফা পট্টি জামে মসজিদের খতিব মাওলানা মো. মজির উদ্দিন।
উল্লেখ্য, মরহুম মোশারেফ হোসেন শাজাহান ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ভোলা থেকে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৬৫ সালে মাত্র ২৬ বছর বয়সে সর্বপ্রথম সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন। এরপর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের দল প্রতিষ্ঠার পরপরই মোশারফ হোসেন শাজাহান বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। জিয়াউর রহমান তাঁকে উপমন্ত্রীর মর্যাদায় বৃহত্তর বরিশালের জেলা উন্নয়ন সমন্বয়কারী মনোনীত করেন। ১৯৯১ সালে খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তাকে পানিসম্পদ প্রতিমন্ত্রী করা হয় এবং ২০০১ সালে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
মোশারেফ হোসেন শাজাহান ১৯৩৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোলার ঐতিহ্যবাহী মিয়াঁ পরিবারের আলতাজের রহমান তালুকদার ও মাসুমা খাতুনের ঘরে জন্মগ্রহন করেন। ৩ ভাই এর মধ্যে তিনি ছিলেন বড়। প্রথম জীবনে তিনি তিনি নাটক, আবৃতিসহ সাংস্কৃতিক কর্মকাÐে জড়িত ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী মোশারফ হোসেন শাজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের ০৫ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত