অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে : কামরুল ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:৪৮

remove_red_eye

২৯৬

বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেয় না। তারপরও তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। আসলে বিএনপি চায়না দেশের উন্নয়ন হোক। তারা চায় মিথ্যাচার ও চক্রান্ত করে দেশকে ধ্বংস করতে। 
কামরুল ইসলাম আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণসভায়  প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। 
বাংলাদেশে আর কখনোই অনির্বাচিত সরকার আসতে দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দুই বছর পর্যন্ত লম্বা হতে দেখেছি। মাইনাস টু ফর্মুলা দেখেছি। তাই বিএনপি-জামায়াত নির্বাচনে আসার জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তা আর আসবে না। 
তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনেই তাদের নির্বাচনে আসতে হবে। বিদেশিদের কাছে তারা মিথ্যাচার করছে। বাংলাদেশ যখন একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্যই এসব মিথ্যাচার ও চক্রান্ত করছে।
আহসান উল্লাহ মাস্টারের হত্যাকান্ড সম্পর্কে কামরুল ইসলাম বলেন, তৎকালীন বিএনপি সরকার ও খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদেই তাঁকে হত্যা করা হয়েছে। এই মাস্টারমাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। শ্রমিক লীগকে তিনি সংগঠিত করেছিলেন। 
প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, এই জঘন্য হত্যাকান্ডের বিচার এখন আপিল বিভাগে আছে। একই সঙ্গে ওই সময় যে আরও পাঁচজনকে হত্যা করা হয়েছিল, আশা করি তার বিচারও দ্রুত সম্পন্ন হবে। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো এ ধরনের হত্যাকান্ড না ঘটে, সে জন্য সচেতন থাকতে হবে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভেকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী  অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য কাজী  মোজাম্মেল হক, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুইঁয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...