অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩২১

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মানসম্পন্ন বই প্রকাশে প্রকাশকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)’র রাজধানী শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী  বলেন, ‘বই হচ্ছে জ্ঞানের আধার। আর জ্ঞানমনস্ক ও রুচিশীল পাঠক সৃষ্টিতে মানসম্পন্ন বইয়ের বিকল্প নেই। প্রতি বছর অমর একুশে বইমেলায় হাজার হাজার বই প্রকাশিত হয়। তাই  প্রকাশকদের মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, প্রকাশিত বইয়ের কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। আর এক্ষেত্রে মূল দায়িত্ব প্রকাশকদের।
কে এম খালিদ বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৬ হাজারেরও বেশি সদস্যের একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রকাশকদের সকল যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রেষ্ঠ প্রকাশকদের বাংলা একাডেমি পুরস্কার প্রদান, আন্তর্জাতিক বইমেলা আয়োজন, জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজন, বই কেনার বাজেট বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সব বিষয়ে বাপুসকে লিখিত প্রস্তাব দেয়ার কথা উল্লেখ করে তিনি  সাধারণ সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। 
বাপুস)’র রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল চৌধুরী, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান হোসেন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন।
এছাড়াও সভায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা, বাপুসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গণি, সহ-সভাপতি শ্যামল পাল ও ওয়াহিদুজ্জামান সরকার জামাল এবং সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন বক্তব্য রাখেন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপুস’র রাজধানী শাখার সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান। 
অনুষ্ঠানে কবি কামাল চৌধুরীকে বাপুস-এর উপদেষ্টা হিসাবে বরণ করে নেয়া হয়।

সুত্র বাসস
 
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...