বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মে ২০২৩ বিকাল ০৫:৪৮
৩৪৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব উকিল আহমদ তালুকদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব উকিল আহমদ তালুকদার রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তাঁর বয়স ৯০ বছর।
তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সদালাপী প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব উকিল আহমদ তালুকদার ১৯৭৯ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে প্রতিদ্বন্ধীতা করেন। বঙ্গবন্ধুর সাহচার্য পাওয়া এই রাজনীতিক ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সদস্য উকিল আহমদ তালুকদার। এরআগে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ছিলেন।
তথ্যমন্ত্রী প্রবীণ এই আওয়ামী লীগ নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ এক শোকবার্তায় রাঙ্গুনিয়ার সন্তান তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী উকিল আহমদ তালুকদার জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।
সুত্র বাসস
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত