বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই মে ২০২৩ রাত ০৮:২১
৩৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-চরফ্যাশন ও ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়কের একপাশ জুড়ে শুকানো হচ্ছে ধান খড়। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন নাগরিক ও যানবাহনের চালকরা। পুলিশ বলছে, কৃষকদের নিষেধ করার পরও তা তাঁরা মানছে না। মানবিক দৃষ্টিকোণ থেকে কৃষকদের প্রচলিত আইনের আওতায় আনা হচ্ছে না।
বিশেষ করে ধান কর্তন করার মৌসুমে ভোলার এসব সড়কে ধান খড় শুকানোর এমন দৃশ্য দেখা যায়। অনেকসময় খড় বৃষ্টিতে ভিজে সড়কে হযবরল অবস্থার সৃষ্টি করে। ঘটে দুর্ঘটনাও।
সোমবার (৮ মে) ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন-বাবুরহাট মহাসড়কের বেপারী বাড়ি টু করিম পাড়া, গণস্বাস্থ্য টু চর মানিকা, নতুন বাজার টু মধু সরদার বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে এ অবস্থা দেখা যায়। কৃষকরা সড়কের একপাশ জুড়ে ধান ও খড় শুকাচ্ছেন। ধান যাতে ছিটিয়ে না যায়। সেজন্য সড়কে গাছের ডালপালা দিয়ে বেড়িকেট দেয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করে সড়ক ব্যবহার করে কৃষকদের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে চলাচল করা নূর জাহান বাসের চালক হারুন পালোয়ান বলেন, কৃষকরা যেভাবে মহাসড়কে ধান ও খড় শুকাচ্ছে, তাতে যেকোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, অনেক সময় ধান নেড়ে দেয়ার জন্য লোকজন সড়কে এসে পড়েন। এসময় তাদেরকে হর্ণ দিলেও তাঁরা শুনতে পায় না। চরফ্যাশন-বাবুরহাট সড়কের ১০ কিলোমিটার জায়গায় গাড়ি চালানো কষ্টকর। খুব শঙ্কা নিয়ে গাড়ি চালাতে হয়। সড়কের পাশে ধান শুকানোর কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে।
মোটরসাইকেল চালক রায়হান বলেন, মহাসড়কে সবসময়ই গাড়ির গতি বেশি থাকে। হঠাৎ করে যখন সড়কে ধান ও খড় শুকানো দেখা যায়। তখন হঠাৎ করে ব্রেক করা যায় না। সড়ক সংকুচিত হয়ে পড়ার কারণে এটি বিপদজনক হয়ে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কা কমাতে খুব দ্রæত সড়ক থেকে ধান ও খড় শুকানোর কার্যক্রম বন্ধ করার দাবি জানান তিনি।
শামসুদ্দিন নামে স্থানীয় এক সংবাদকর্মী জানান, চরফ্যাশন উপজেলার মহাসড়কে এ দৃশ্য পুরানো। অটো রাইচ মিলে ধান নেয়ার জন্য বেপারীরা সড়কের একপাশ জুড়ে ধান ও খড় শুকানোর কাজ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যেই এসব জায়গায় দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে এসব ঘটনায় সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ এ বিষয়টি আমলে নিচ্ছে না। তাঁর দাবি, গুরুত্বসহকারে এ বিষয়টি খতিয়ে দেখা জরুরি।
সড়কে ধান শুকাতে আসা আবু সাইয়েদ বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে ধান ও খড় রক্ষা করতে সড়কে ধান ও খড় শুকাচ্ছেন তিনি। সড়কে ধান ও খড় দ্রæত শুকানো যায়। বাড়িতে জায়গা কম থাকায় নিয়ম লঙ্ঘন করে সড়কে তিনি ধান শুকাচ্ছেন বলেও জানান।
দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, তিনি প্রায়ই কৃষকদেরকে সড়কে ধান ও খড় শুকাতে নিষেধ করছেন। এরপরও কৃষক তা মানছে না। কৃষকরা প্রশাসনের কথা কর্ণপাত করছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সচেতন নাগরিক এ বিষয়ে কৃষকদের সচেতন করতে পারে বলেও জানান।
ভোলায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত ৪ ডাকাত আটক
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক