অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে ১০২ শতাংশ, উত্তরা ব্যাংকের উন্নতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ বিকাল ০৪:৫৪

remove_red_eye

৩৭২

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যবসায় চমক দেখিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ। গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০২ শতাংশ।

চলতি বছরের প্রথম তিন মাসের ব্যবসায় মুনাফায় উন্নতি হয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তর ব্যাংকেরও। গত বছরের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৪ পয়সা।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লাফার্জহোলসিম
ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮১ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা ৮৩ পয়সা বেড়েছে।

মুনাফা বাড়ার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্য সামান্য বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ১৫ টাকা ২৫ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭১ পয়সা।

উত্তরা ব্যাংক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফার বেড়েছে ১৪ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৫ পয়সা, যা ২০২২ সালের মার্চ শেষে ছিল ২৯ টাকা ৫৪ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৮ টাকা ৩২ পয়সা।

সুত্র জাগো

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

আরও...