অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ঘূর্ণিঝড় মোখা: ভোলায় প্রস্তুত ৭৪৬টি আশ্রয় কেন্দ্র , প্রশাসনের ৩ ধাপে প্রস্তুতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৪২০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখার এখনো তেমন কোন  প্রভাব উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পরেনি। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচন্ড রোদ ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে খেটে খাওয়া নির্ণয়ের মানুষ রয়েছে চরম বিপাকে। অপর দিকে কে ঘূর্ণিঝড় মোখার খবরে ভোলার মেঘনা নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে নদী এখনো উত্তাল হয়ে ওঠে নি।
এদিকে ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় জেলা প্রশাসন ৩ টি ধাপে প্রস্তুতি গ্রহণ করেছে ।  বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান,
ভোলায় ৮টি কন্টোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬টি আশ্রয় কেন্দ্র। এতে আশ্রয় নিতে পারবে প্রায় পাঁচ লাখ ৬৩ হাজার মানুষ। এছাড়াও প্রস্তুত রয়েছে ১৩ হাজার ৬০০ সিপিপি ও পাঁচ হাজার রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক। সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় ৯০ শতাংশ জেলে ইতোমধ্যে তীরে ফিরে এসেছে এবং বাকী জেলেদেরকে ফিরিয়ে আনতে কাজ করছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট দপ্তর।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ইতোমধ্যে তিন স্তরের প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালিন ও দুর্যোগ পরবর্তীতে। এই তিনটি ধাপে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় আবাদ হওয়া বোরো ধান ইতোমধ্যে ৯০ শতাংশ কর্তন হয়ে গেছে। বাকী ধানগুলোও আগামী দুই দিনের মধ্যে কর্তন শেষ হবে। জেলায় ৯২টি মেডিকেল টিম প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ল্যাবলেট প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বে ভোলার বিচ্ছিন্ন চারঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে মূল ভূখÐে আনার ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্ব স্ব কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। সকলের সহযোগীতায় সর্বোচ্চ চেষ্টা করে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সর্বনিন্ম রাখতে সকলের সহযোগীত কামনা করেন তিনি।

ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, ভোলায় জেলায় মোট পানি উন্নয়ন বোর্ডের ৩৩৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ রয়েছে। এ বাঁধগুলো মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। তবে মনপুরায় কিছু এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্থ ছিলো সেগুলোও মেরামত করা হয়েছে। এর পরও যদি কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রে জরুরী মেরামতের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ, জিও ফিল্টার ও জিও টিউব প্রস্তুত রাখা হয়েছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির জানান, ইতোমধ্যে কৃষকরা জমি থেকে ৯০ শতাংশ বোরো ধান কেটে ঘরে তুলেছেন। বাকী ১০ শতাংশও আগামী দুই দিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে। এছাড়াও মুগডাল, বাদাম, মিস্টি আলুসহ এ মওসুমের রবি শস্য কৃষকরা ঘরে তুলে নিয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ল্যা. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...