বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মে ২০২৩ বিকাল ০৫:০৬
৩০৮
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি- জামাত অশুভ শক্তি। গণতন্ত্রকে ধ্বংস করতে এরা আবারও ষড়যন্ত্র করছে।
আজ শনিবার বাংলা একাডেমি’র আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাত হলো যুদ্ধাপরাধী ও ধর্মান্ধ। এ গোষ্ঠী দেশের সমৃদ্ধি বিনষ্ট করতে চায়। গণতন্ত্রকে ধ্বংস করতে এরা ষড়যন্ত্রের রাজনীতির পথে এখনো হাঁটছে। তারা প্রগতি কিংবা অগ্রগতি চেনে না। অশুভ শক্তির পক্ষে তারা আঁতাত করে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যখন গণতান্ত্রিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। সারা বিশ্ব যখন অর্থনৈতিক ঝুঁকিতে আমরা তখনও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, ঠিক এ সময় একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র শুরু করেছে।
নাছিম বলেন, যারা বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি আর করতে দেওয়া হবে না। দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে সন্মানিত। বিশ্বের অনেক বড় বড় নেতারা বাংলাদেশকে সন্মান করে। আমাদের এ এগিয়ে যাওয়ার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নামের সাম্প্রদায়িক এবং অশুভ শক্তিকে মোকাবিলা করতে প্রয়োজন হলে আরো একটি যুদ্ধ করতে হবে। বিএনপি নেতা তারেক রহমান কিংবা মির্জা ফখরুলদের অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে। তাদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটি, জেলা-মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত