বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬
৩৫৭
বংলার কণ্ঠ প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে দমকা বাতাস ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। বিশেষ করে ভোলার বিচ্ছিন্ন বঙ্গপোসাগর মোহনায় ঢাল চর এলাকায় নদী উত্তাল হয়ে উঠে। বেলা ১২ টার দিকে সেখানে ঝড়ো বাতাস ও বৃষ্টি হহওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথাও কোন আঘাতের খবর পাওয়া যায়নি। এছাড়াও বিচ্ছিন্ন চরগুলোতে কখনো হালকা মাঝারি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়ো বাতাস হয়েছে। চরফ্যাশনের চরনিজাম, মনপুরা, কুকরি-মুকরি, চরপাতিলায় শনিবার রাত থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে । শনিবার রাতে কয়েক হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। সেখানে আশ্রয় নেয়া মানুষদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ শনিবার রাতে ভোলার ইলিশা,ধনিয়াসহ বিভিন্ন এলাকার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে মানুষের খোঁজ খবর নেন এবং আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
ভোলার চরফ্যাসন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম রবিবার সকালে জানান, তার ইউনিয়নের বিচ্ছিন্ন চর পাতিলার ৫ শত মানুষকে শনিবার রাতে কুকরির আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। তবে সকালে স্থানীয়রা বাড়িতে চলে গেছে। কিন্তু দুর্গম এলাকার ২ শত নারী পুরুষ এখনো নিরাপদে আশ্রয় কেন্দ্রে রয়েছে। তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সেখানে সকাল থেকে হালকা বৃষ্টি ও বাতাস হয়েছে। মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। সাগর মোহনার বাসিন্দা শরিফ জানান, রবিবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সেখানে ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। তবে কোন আঘাতের খবর পাওয়া যায়নি। মনপুরাতেও হালকা বৃষ্টি ও বাতাস হয়েছে। এদিকে রবিবার বিকালে ভোলা সদরে মাঝে মাঝে আকাশে মেঘের পাশাপাশি রোদ ওঠে । পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক