অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সকল রুটে নৌযান চলাচল শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২৩ দুপুর ১২:৪৯

remove_red_eye

৫৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর ভোলার সকল রুটের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে ভোলার সকল রুটে যাত্রীবাহী লঞ্চ শুরু হয়েছে। এর আগে সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সকল রুটের লঞ্চ চলাচল চালু করা হয়েছে। এখন ভোলা থেকে সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ী আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে। উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে গত শুক্রবার দিবাগত রাত ১০ টার পর থেকে ভোলার সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...