অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের জন্য রাষ্ট্রপতির বিশেষ দোয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৩৩২

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বিকেলে শহরের আরিফপুরের পাবনা সদর কবরস্থানে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় অংশ নেন।
এখানে তাঁর বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অনেক আত্মীয়-স্বজনসহ এলাকার অনেক জন শায়িত আছেন।
রাষ্ট্রপ্রধান তাঁর পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কবর জিয়ারত করেন।  
পরে রাষ্ট্রপতির পিতা শরিফউদ্দিন আনসারী এবং মাতা খায়েরুননেসাসহ সকল আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে  বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর জন্যও দোয়া করা হয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা সকলের কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে  শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, স্থানীয় সংসদ সদস্য-গোলাম ফারুক প্রিন্স, আহমেদ ফিরোজ কবির ও নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রেজাউল রহিম লাল, রাষ্ট্রপতির ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, রাষ্ট্রপতির দুই ভাই সহিদ ইকবাল সাঈদ ও মোহাম্মদ শাকির হোসেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।
এরপরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা স্কয়ারের বাগানবাড়িতে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এবং স্কয়ার গ্রুপের মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর প্রয়াত বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। অঞ্জন চৌধুরীর বাবা হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী।
এসময় তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানাসহ সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান।

সুত্র বাসস





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...