বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫০
২৭৫
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমন ঠেকাতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বিজিবি’র ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপিসমূহ ও বিএসএফ’র ক্যাম্পের মধ্যে আজ মোট ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গতকাল এবিষয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনসাধারণকে সাথে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
পতাকা বৈঠকে ভারত হতে আগত বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বন্য হাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিকের হতাহত হওয়া, হাতির ফসলি জমির পাকা ধান নষ্ট করা, জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির বিষয়টি আলোচনা করা হয়েছে। এ বিষয়ে প্রতিরোধমূলক প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহেণের জন্য বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ সদস্যদের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে বিএসএফ কোম্পানী অথবা ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য সমস্যাসমূহ নিরসনকল্পে উভয়পক্ষের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণ পরিবেশে এসব পতাকা বৈঠক শেষ হয়।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত