অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


বাংলাদেশ-কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় প্রয়োজন : শাহরিয়ার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৫৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন। বুধবার তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লী জাং কিউন প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করকে গেলে তিনি এ মন্তব্য করেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  একথা বলা হয়। 
বৈঠকে তারা বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ শ্রম, কানেক্টিভিটি, ইন্দো প্যাসিফিক, উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং দু’দেশের জনগণের মধ্যে পারস্পারিক যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনের মেয়াদে অর্জিত চারটি বড় মাইলফলকের কথা তুলে ধরেন। এগুলো হলো : দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ( ১.৫ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার), ওডিএ (৭০০ মিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার), ইপিএস কর্মী (প্রতি বছর দেড় হাজার থেকে ১০ হাজার পর্যন্ত) এবং এফডিআই (২০২২ সালে ১.৪ বিলিয়ন ডলার)। তিনি চলমান ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট এবং বাংলাদেশে দুই কোরিয়ান বৃহৎ কোম্পানি- হুন্দাই ও স্যামসাং-এর অ্যাসেম্বলিং প্ল্যান্ট উদ্বোধনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী দুই দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

সুত্র বাসস





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...