অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জন্য জোর দিয়েছেন সালমান এফ রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মে ২০২৩ রাত ০৯:০৭

remove_red_eye

২৩২

প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধির জন্য ঢাকা ও তাসখন্দের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
সফররত উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরোম আলয়েভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘উজবেকিস্তানে বাংলাদেশের পণ্য বিশেষ করে টেক্সটাইল রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। তাছাড়া, উজবেকিস্তানের  প্রতিবেশী দেশ আফগানিস্তান বাংলাদেশের জন্য একটি বড় বাজার হতে পারে।’
রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা আইটি, ফার্মাসিউটিক্যাল, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
সালমান বলেন, সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) তৈরি করছে যেখানে উজবেক ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে।
তিনি জানান, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ ১৫২টি দেশে ওষুধ পাঠাচ্ছে।
তিনি আরও বলেন, ফার্মাসিউটিক্যালস এবং আইটি-এর মতো ব্যবসায়িক অঙ্গণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
বৈঠকে আলয়েভ বলেন, শীঘ্রই যাতে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয় সে বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন।
তিনি জানান, বাংলাদেশ ও উজবেকিস্তান পর্যটন, বিশেষ করে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।
সালমান  এ সময় আলয়েভকে উভয় দেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। তিনি জানান, উজবেক জনগণ কক্সবাজারে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, সিলেটে চা বাগান এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়সহ বাংলাদেশের অনেক আকর্ষণীয় স্থান দেখতে বাংলাদেশে আসতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ উজবেকিস্তানে ২৬.৩৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি এবং সে দেশ থেকে ৮.৮০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

সুত্র বাসস

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...